- Winning Strategy তৈরি: Mostbet দিয়ে কিভাবে একাউন্ট খুলবো
- “appli 1xbet ᐉ Télécharger Lappli 1xbet Apk 1xbet Android & Ios ᐉ 1xbet Fi
- “Web Site Oficial Twin Online Casino Portugal Login
- Casino Bonus Unter Abzug Von Einzahlung 2025: Perish Besten No Down Payment Boni
- “Nice Bonanza Jetzt Kostenlos Spielen & Freispiele Sichern!
- Mostbet Giriş Güncel Adresi 2025 ️ Most Bet Online Casino Ve Bahis
- Идеальные лучшие игры Pinco для новичков: что попробовать первым
- Топ-функции Mostbet Узбекистан, которые вы должны знать
Author: admin
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানিয়েছে জ্যাক সুলিভান।এছাড়া ফোনালাপে উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একইসঙ্গে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) এই ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন। এসময় চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার…
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮৪ জন।সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে এ অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও লক্ষাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনীর গত ১৪ মাসব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ হাজার ৩১৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৭১৩ জন।“নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের…
ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্তে মাদক চোরাকারবারিরা বিজিবির উপরে দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। পাল্টা হিসেবে বিজিবির পক্ষ থেকে তিন রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এক পর্যায়ে বিজিবি ৩৯৭ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল এবং একটি হাসুয়া উদ্ধার করে।মহেশপুর ৫৮-বিজিবির অধিনায়কের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে যাদবপুর ইউনিয়নের কানাডাঙ্গা গ্রামের বিলের মাঠে ২০/২২ জনের একদণ চোরাকারবারি মাদক পার করার সময় যাদবপুর বিওপির নায়েব সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে টহল দল তাদের গতি রোধ করে। এসময় চোরাকারবারিরা বিজিবির উপর দেশি অস্ত্র ছুড়ে মারে। এসময় বিজিবি তিন রাউন্ড গুলিবর্ষণ করলে চোরাকারবারিরা ১৬টি ছোট বস্তা পানিতে ফেলে পালিয়ে যায়।বিজিবি টহল দল…
মহান বিজয় দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। সোমবার ইউনিয়নের নারাঙ্গালী বাজারে তারা শীতবস্ত্র বিতরণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল।বক্তারা বলেন, ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর অনেকে ভোল পাল্টে বিএনপি সাজার চেষ্টা করছে। কিন্তু এই জাতীয় ব্যক্তিদের কোন দিনই দলে ঠাই হবে না। সুযোগ সন্ধানীদের থেকে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। পরে অতিথিবৃন্দ দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি…
পদ-পদোন্নতিসহ চাকরিসংক্রান্ত নানা দাবিতে এখন পরস্পরবিরোধী অবস্থান নিয়েছেন বিসিএসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা। এ নিয়ে সরকারি চাকরিতে আন্তক্যাডার দ্বন্দ্ব বাড়ছে। দাবি নিয়ে প্রশাসন ক্যাডারের বড় জমায়েতের এক দিনের ব্যবধানে আজ মঙ্গলবার এক ঘণ্টার ‘কলমবিরতি’র মাধ্যমে প্রকাশ্যে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। পর্যায়ক্রমে তাঁরা মানববন্ধন ও সমাবেশও করতে চান। ২৫ ক্যাডারের মধ্যে কর্মকর্তার সংখ্যার দিক দিয়ে বড় ক্যাডার শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার। এই দুই ক্যাডারে কর্মকর্তা রয়েছেন যথাক্রমে প্রায় ১৬ হাজার ও ৩০ হাজারের বেশি। তাঁদের ক্যাডারের বাইরে রাখার সুপারিশের প্রতিবাদে মাঠে নেমেছেন এই দুটি ক্যাডারের কর্মকর্তারা। এখন দুই পক্ষ যেভাবে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে, তা নিরসন খুব কঠিন হবে। এতে…
যশোরের শংকরপুর বাসটার্মিনালের এসএস মটরসে চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ১৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছেন।বাস টার্মিনালের এসএস মটরসের ব্যবস্থাপক সাহেব আলীর থানায় দেয়া অভিযোগে বলা হয়েছে, অজ্ঞাত চোর চক্র গত ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ২২ ডিসেম্বর সকাল ৯ টার মধ্যে ওই প্রতিষ্ঠানে চুরি করে। এসএস মটরসের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করেছে। ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে অপরাধীদের শনাক্ত করা সম্ভব।চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৩৯ পিচ নতুন বিভিন্ন কোম্পানীর টায়ার (সিয়েট, এ্যাপালো, এমআরএফ, উইয়িং পাওয়ার, এ্যাওলাস ইত্যাদি), তার ও সুতোর টায়ার। চুরি…
‘শোন, শোন, আমি তোর চামড়া ছুলে ফেলে দিতে পারি, তুই রেডি থাকিস। আর ঢাকার রমনা থানায় যেয়ে শুনে দেখ, ইন্সপেক্টর পায়েল কী ছিল। আমার হিস্ট্রি শুনে আয়, আমি কী জিনিস’। কথাগুলো যশোরের চৌগাছা থানার নতুন ওসি পায়েল হোসেনের। তিনি অকথ্য ভাষায় চৌগাছার একজন ব্যবসায়ীকে মোবাইল ফোনে গালিগালাজ দিচ্ছিলেন-এমন একটি ক্লিপ সংরক্ষিত রয়েছে গ্রামের কাগজে।অন্য একটি ঘটনায় ওসি পায়েল হোসেন এক আসামির মাকে বলেছেন, ‘তোর মেয়ে কই, মেয়েকে নিয়ে আয়’। তিনি দুই লাখ টাকা চাঁদা না পেয়ে ওই মাকে এমন কথা বলেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নিজে। শুধু ব্যবসায়ী কিংবা আসামির স্বজনেরা নন, অভিযোগ উঠেছে চৌগাছা থানার এই ওসি সেখানে যোগদানের…
চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য আব্দুল জব্বারকে আটক ও একটি চোরাই ট্রাক উদ্ধার করেছে যশোরের অভয়নগর থানা পুলিশ। চক্রের অন্য সদস্যদের খোঁজা হচ্ছে।জেলা পুলিশের সূত্র জানিয়েছে, মাদক ও চোরাচালানসহ গ্রেফতারি পরোয়ানা তামিল করতে ২৩ ডিসেম্বর সকাল ৮টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে অভয়নগর থানা পুলিশ। থানার এসআই আশিকুর রহমান তথ্য পান নওয়াপাড়া পৌরসভার বাজার সংলগ্ন হাইওয়ে থানার পাশের রেল ক্রসিং রাস্তার উপর চুরি হওয়া একটি ট্রাক অবস্থান করছে। এই তথ্যে ১৫ নাম্বার একটি ট্রাক চুরি মামলা মূলে ওই ট্রাকটি উদ্ধার করেন। একইসাথে চোর চক্রের সদস্য আব্দুল জব্বারকে (৪৮) আটক করেন। তিনি অভয়নগরের মহাকাল ভাঙ্গাগেট কলোনীর মৃত মোবারক মোড়লের ছেলে। আটক জব্বারকে…
ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় যশোরে প্রতিদিন ১৬ লাখ টাকার উপর রাজস্ব হারাচ্ছে সরকার। সফটওয়্যার উন্নয়ন কাজের কারণে প্রায় এক মাস ভূমিসেবা সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। যে খাজনা প্রদান ও নামজারি হচ্ছে না। যার প্রভাব পড়ছে জমি কেনা বেচাতেও।প্রতিদিনই শ’ শ’ লোক ফিরে যাচ্ছেন সেবা বঞ্চিত হয়ে। আর এক মাসে যশোর জেলার ৯৩টি ইউনিয়ন ভূমি অফিস ও ৮টি পৌরভূমি অফিস কেন্দ্রিক প্রায় ৫ কোটি টাকার রাজস্ব আসেনি সরকারের ঘরে। জেলার ৮টি সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রিতেও পড়েছে এর প্রতিকূল প্রভাব। আর এতে করে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। খাজনা দিতে না পারায় ও নামজারি না হওয়ায় নানা সঙ্কটেও পড়েছে মানুষ।যদিও ভূমি কর্মকর্তা…
