
মহান বিজয় দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। সোমবার ইউনিয়নের নারাঙ্গালী বাজারে তারা শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল।
বক্তারা বলেন, ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর অনেকে ভোল পাল্টে বিএনপি সাজার চেষ্টা করছে। কিন্তু এই জাতীয় ব্যক্তিদের কোন দিনই দলে ঠাই হবে না। সুযোগ সন্ধানীদের থেকে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। পরে অতিথিবৃন্দ দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুদীপ্ত কুমার ঘোষ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্য সচিব রাজু আহমদ।

