যশোর, ২৯ সেপ্টেম্বর ২০২৫: বিশ্ব হৃদয় দিবস-২০২৫ উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে “Overview of Coronary Care Unit & Sudden Cardiac Death” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে হাসপাতালের কনফারেন্স রুমের দ্বিতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. হুসাইন শফায়েত।
প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এ.এইচ.এম. আহসান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. এমদাদুল হক মাসুদ রানা এবং যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর (সুমন)।
গেস্ট অব অনার ছিলেন জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকার সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. মোহাম্মদ বাদিউজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা. গোলাম মাহফুজ রাব্বানী এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যশোর হৃদরোগ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডা. মো. ফজলুল হক খালিদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. খন্দকার রফিকুজ্জামান (সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, যশোর মেডিকেল কলেজ) । প্রফেসর ডা. এম. এ. রশীদ (সভাপতি, যশোর হৃদরোগ ফাউন্ডেশন ও উপদেষ্টা, কার্ডিয়াক প্রকল্প, বিএডিএস)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. মো. শরিফুল আলম খান, ডা. এস. এম. নাজমুল হক, ডা. মো. অহিদুজ্জামান আজাদ, ডা. মো. আহাসান কবির বাপ্পী প্রমুখ চিকিৎসকবৃন্দ।
ধন্যবাদ জ্ঞাপন করেন এমডি. রাতন মোল্লা (রিজিওনাল মার্কেটিং ম্যানেজার, এ/সি ফার্মাসিউটিক্যালস পিএলসি)।
সেমিনারে করোনারি কেয়ার ইউনিটের কার্যক্রম, হৃদরোগ প্রতিরোধ ও আকস্মিক হৃদমৃত্যু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

