কলকাতা প্রতিনিধি : সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির ভারতে আসার যত সময় এগিয়ে আসছে ততই যেন উন্মাদনা বাড়ছে ভক্তদের মধ্যে। শুক্রবার গভীর রাতে শহরে পা দিয়ে বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে উঠবেন মেসি।
১৩ ডিসেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে গোট কনসার্টে অংশ নেওয়ার পাশাপাশি লেক টাউন মোড়ের কাছে সকালে তার নিজের সত্তর ফুট মূর্তি উদ্বোধন করার কথা। এতদিন ঠিক ছিল তিনি নিজে যাবেন মূর্তি উদ্বোধন করতে। কিন্তু যিনি মেসিকে ভারতে আনছেন সেই স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত বলেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে ওর যাওয়া নিয়ে নিরাপত্তাজনিত কিছুটা সমস্যা হওয়ায় হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন নিজের মূর্তি। লেকটাউন মোড়েই এর আগে ম্যারাডোনা এসে নিজের মূর্তি উদ্বোধন করে গেছেন কয়েক বছর আগে।
জানা গেছে, ভারতের প্রথম ক্লাব হিসেবে ১৯১১ সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে ১-২ গোলে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। এবার সেই ইতিহাসের সাক্ষী থাকবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ১৯১১’র অনুকরণে তৈরি বিশেষ জার্সি তুলে দেওয়া হবে মেসির হাতে। ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ের প্রতীক হিসাবে বিশেষ জার্সি মেসির হাতে তুলে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট।
কলকাতার অনুষ্ঠান শেষে ওই দিনই হায়দরাবাদে উড়ে যাবেন তিনি।
শিরোনাম:
- Winning Strategy তৈরি: Mostbet দিয়ে কিভাবে একাউন্ট খুলবো
- “appli 1xbet ᐉ Télécharger Lappli 1xbet Apk 1xbet Android & Ios ᐉ 1xbet Fi
- “Web Site Oficial Twin Online Casino Portugal Login
- Casino Bonus Unter Abzug Von Einzahlung 2025: Perish Besten No Down Payment Boni
- “Nice Bonanza Jetzt Kostenlos Spielen & Freispiele Sichern!
- Mostbet Giriş Güncel Adresi 2025 ️ Most Bet Online Casino Ve Bahis
- Идеальные лучшие игры Pinco для новичков: что попробовать первым
- Топ-функции Mostbet Узбекистан, которые вы должны знать
বুধবার, এপ্রিল ১৫

