স্পোর্টস রিপোর্টার ॥ তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচের একটিতে জয় পেয়েছে কাশিমপুর ইউনিয়ন। আরবপুর বনাম রামনগর ইউনিয়নের মধ্যকার অপর খেলাটি গোল শূন্য ড্র হয়েছে। শনিবার আরবপুরের ভেকুটিয়া স্টার ক্লাব মাঠ এবং কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়।
কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় দেয়াড়া বনাম কাশিমপুর ইউনিয়ন। এ খেলায় স্বাগতিক কাশিমপুর ২-০ গোলে জয় লাভ করে। বিজয়ী দলের পক্ষে খেলার ৯ মিনিটে মশিউর নবী বকুল এবং ৬৫ মিনিটে সজীব হোসেন গোল দুটি করেন। বিজয়ী দলের গোল রক্ষক মিতুল সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। খেলায় অংশ গ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ প্রমুখ।
ভেকুটিয়া স্টার ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় নেয় আরবপুর বনাম রামনগর ইউনিয়ন। এ খেলাটি গোল শূন্য ড্র হয়। খেলায় রামনগরের হৃদয় সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য সিরাজুল ইসলাম। খেলায় অংশ গ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়। উল্লেখ্য কাশিমপুর এবং রামনগর ইউনিয়ন নিজেদের দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় এবং অপরটিতে ড্র নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
শিরোনাম:
- Winning Strategy তৈরি: Mostbet দিয়ে কিভাবে একাউন্ট খুলবো
- “appli 1xbet ᐉ Télécharger Lappli 1xbet Apk 1xbet Android & Ios ᐉ 1xbet Fi
- “Web Site Oficial Twin Online Casino Portugal Login
- Casino Bonus Unter Abzug Von Einzahlung 2025: Perish Besten No Down Payment Boni
- “Nice Bonanza Jetzt Kostenlos Spielen & Freispiele Sichern!
- Mostbet Giriş Güncel Adresi 2025 ️ Most Bet Online Casino Ve Bahis
- Идеальные лучшие игры Pinco для новичков: что попробовать первым
- Топ-функции Mostbet Узбекистан, которые вы должны знать
বুধবার, এপ্রিল ১৫
