স্পোর্টস রিপোর্টার : যশোরে শুরু হতে যাচ্ছে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫। এই টুর্নামেন্টে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের একটি করে টিম অংশ গ্রহণ করবে। প্রত্যেকটি টিম তার নিজস্ব ভেন্যুতে এবং প্রতিপক্ষ দলের ভেন্যুতে একটি করে মোট দুইটি করে প্রাথমিক পর্বের খেলায় অংশ গ্রহণ করবে। পরবর্তীতে নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টের বাকী ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। আন্ত:ইউনিয়ন এই টুর্নামেন্টের মুল লক্ষ্য হচ্ছে দেশের যুব সমাজকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। ফ্যাসিষ্ট আওয়ামীলীগ গত ১৫ বছরে সুপরিকল্পিত ভাবে দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের মাধ্যমে দেশের যুব সমাজকে অবক্ষয়ের দিকে ধাপিত করেছিল। তারা জেলা ক্রীড়া সংস্থা গুলোকে দলীয় সংগঠনে পরিণত করার মাধ্যমে খেলা ধুলাকে ধ্বংস করেছিল। সেই ধ্বংসাবস্থা থেকে ক্রীড়াঙ্গনকে রক্ষা করতে বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তি নতুন উদ্যোমে দেশব্যাপী খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আগামী ১৪ নভেম্বর থেকে যশোর সদর উপজেলার ১৫টি ইউয়িন একাদশকে নিয়ে শুরু হচ্ছে যশোরের মানুষের হৃদয়ের স্পন্দন, যশোর উন্নয়নের কারিগর, এক সময়ের কৃতি ক্রীড়াসংগঠক সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের স্মৃতি রক্ষার্থে তার নামে“ তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ” শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টের মুল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন যশোরের আরেক সাবেক ক্রীড়া ব্যক্তিত্ব, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক ফুটবলার মাহতাব নাসির পলাশ। ১৪ নভেম্বর দুপুরে যশোর উপশহর কলেজ মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল । সমগ্র টুর্নামেন্টের পরামর্শক ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন যশোরের সাধারণ মানুষের এই মুহুর্তের একমাত্র আস্থা ও ভরসার প্রতিক তরুন রাজনীতিক ক্রীড়ামোদি ও ক্রীড়া সংগঠক অনিন্দ্য ইসলাম অমিত ।
এদিকে এই টুর্নামেন্টের সার্বিক বিষয়াদি গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরতে আগামীকাল বুধবার বেলা ১১ টায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে টুর্নামেন্ট কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে সার্বিক বিষয়াদি তুলে ধরবেন টুনামেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী মাহতাব নাসির পলাশ।

