নূর ইসলাম, যশোর : এই প্রথম বারের মতো যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। জুলাই বিপ্লব পরবর্তী দেশের যুবসমাজকে মাঠমুখি করে বাংলাদেশী ক্রীড়া শৈলীকে বিশ্ব দরবারে তুলে ধর্রা লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, যশোরের খেলাধুলার একটা ঐতিহ্য রয়েছে। যশোরের ফুটবল প্লেয়াররা শুধু ঢাকা নয়, কোতকাতায়ও মাঠ কাঁপিয়েছেন। যশোরের ফুটবল খেলোয়াড়দের একটা বড় অংশ জাতীয় পর্যায়ের খেলাধুলায় অগ্রনী ভূমিকা পালন করেছেন। যশোরের ফুটবল খেলার সুনাম ছিলো দেশ জোড়া। কিন্তু সময়ের আবর্তে সেই সব অর্জন দিন দিন হারিয়ে যাচ্ছে। যশোরের ক্রীড়াঙ্গন নিয়ে বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে সীমাহীন রাজনীতি করার কারনে প্রকৃত খেলোয়াড়বৃন্দ মাঠ থেকে বিমুখ হয়েছেন। যার কারনে এই যশোরে নতুন নতু ভালো মানের ফুটবল খেলোয়াড় তৈরী হচ্ছে না। বর্তমানে জাতীয় পর্যায়ের ফুটবল, ক্রিকেট, খো খো, কাবাডী, হা-ডু-ডু, টেবিল টেনিস, সাতারুসহ ক্রীড়াঙ্গনে নানা স্তরে যশোরের অবস্থান অত্যন্ত মলিন। আমরা যশোর ক্রীড়াঙ্গনের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এই প্রথম বারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগ বাস্তবায়নে তিনি যশোরের ফ্যাসিবাদ বিরোধী সকল মতপথের মানুষের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
১৭৮১ সালে বৃটিশ ভারতের প্রথম জেলা যশোর প্রতিষ্ঠিত হয়। ঐ বছরের ৭ জুন টিলম্যান হেঙ্কেল যশোরে প্রথম জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন এবং মুড়লীতে প্রমত্তা ভৈরব নদের তীরে তার কার্যালয় স্থাপন করেন। ১৭৯৩ সালে মুড়লী থেকে কার্যালয় সরিয়ে আনা হয় সাবেহগঞ্জ নামক এলাকায়, বর্তমান জেলা রেজিষ্ট্রি অফিসের পাশের পরিত্যক্ত ভবনে (যা যশোরের প্রথম কালেক্টরেট ভবন নামে পরিচিত)। এর আগে ১৭৮৬ সালের ৪ঠা এপ্রিল জেলা ম্যাজিষ্ট্রেট টিলম্যান হেঙ্কেল যশোরে কালেক্টরেট স্থাপনের জন্য বৃটিশ সরকারের কাছে আবেদন জানান। তাঁর আবেদনের প্রেক্ষিতে ১৭৮৬ সালেই বৃটিশ সরকারের পক্ষ থেকে যশোর কালেক্টরেট প্রতিষ্ঠা করা হয়।
যশোর কালেক্টরেট প্রতিষ্ঠার পর এই প্রথম বার যশোর কালেক্টরেটের জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক আজাহারুল ইসলাম আয়োজন করতে যাচ্ছেন, “ যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”- যা যশোরের ফুটবলের ইতিহাসে এক স্মরনীয় অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আর এই জন্য দেশের একটি নামকরা ডিজাইনার প্রতিষ্ঠান থেকে তৈরী করা হয়েছে একটি অত্যন্ত নান্দ্যনিক ট্রফি। যার ওপরে ও ভেতরে রয়েছে ২২ ক্যারেটের ২ ভরি স্বর্ণ। এই ট্রফিটি তৈরীতে খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। একই সাথে এই মুল ট্রফির আদলে তৈরী করা হয়েছে আরো একটি রেপ্লিকা ট্রফি। উদ্দেশ্য হচ্ছে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে মুল ট্রফিটি খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হবে ঠিকই। কিন্তু আনুষ্ঠানিকতা শেষে বিজয়ী দলকে মুল ট্রফির পরিবর্তে মুল্যমান আড়াই লাখ টাকার চেক প্রদান করা হবে এবং সাথে থাকবে রেপ্লিকা ট্রফিটি। যেমনটি হয়ে থাকে ফুটবলের বিশ্বকাপের আসরে। আর মুল ট্রফিটি সংরক্ষিত থাকবে জেলা প্রশাসকের দপ্তরে।
জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের প্রথম আসরকে ঘিরে ইতিমধ্যে যশোরে ফুটবল প্লেয়ার, ফুটবল ক্লাব ও ফুটবল প্রেমী দর্শকদের মধ্যে তৈরী হচ্ছে এক অন্য রকমের অনুভূতি। আর এই টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন করতে যশোরের কৃতি খেলোয়াড় মাহাতাপ নাসির পলাশের নেতৃত্বে গঠন করা হচ্ছে একটি আহবায়ক কমিটি। এই কমিটি জেলার প্রতিটি উপজেলা থেকে বাছাইকৃত নবীন প্রবীন খেলোয়াড়দের সমন্বয়ে টিম গঠন করে দুটি গ্রুপে বিভক্ত করে লীগ বা নক আউট যে কোন একটি পদ্ধতিতে খেলা শুরু করবেন বলে জানা গেছে।
এই বিষয়ে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, যশোরে ফুটবলের ব্যাপক ইতিহাস ঐতিহ্য রয়েছে। কিন্তু বিগত বছর গুলোতে নানা কারনে সেই ঐতিহ্যকে আমরা হারাতে বসেছি। এখন আর নিয়মিত যশোরে তেমন কোন ফুটবল টুর্নামেন্ট হচ্ছে না। যার ফলে পুরাতন খেলোয়াড়রা যেমন মাঠ থেকে বঞ্চিত হচ্ছেন তেমনি মাঠে নতুন নতুন খেলোয়াড়দের দেখা মিলছে না। আর নিয়মিত খেলাধুলা না হওয়ার কারনে আমাদের যুব সমাজ নানা ভাবে বিপথগামী হচ্ছে। মাদকাসক্তসহ নানা ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরন ঘটিয়ে দেশের যুব সমাজকে যুবশক্তিতে পরিনত করার প্রত্যয়ে চলতি বছর থেকে যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে এই জেলার সকল উপজেলা থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা যশোরের মানুষ আবারও দেশে ও বিদেশের মাটিতে ফুটবলে নেতৃত্ব দিতে পারবো।
এই বিষয়ে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও কৃতি ফুটবলার মোহাম্মদ সফিকুজ্জামান বলেন, জেলা প্রশাসকের এই উদ্যোগ যশোরের ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বৃটিশ ভারতের প্রথম জেলা যশোরে অতীতে অনেক জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন। কিন্তু বর্তমান জেলা প্রশাসক যে ভাবে যশোরের উন্নয়নে ভূমিকা পালন করছেন তার দৃষ্টান্ত বিরল। একই সাথে যশোরের ক্রীড়াঙ্গনের বন্ধ্যান্ত দূর করতে তিনি ইতিমধ্যে খেলা ধুলার বিভিন্ন অঙ্গনে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সেই সফলতার মুকুটে আরো একটি সফলতার পালক যুক্ত হচ্ছে জেনে খুবই ভালো লাগছে।
শিরোনাম:
- Winning Strategy তৈরি: Mostbet দিয়ে কিভাবে একাউন্ট খুলবো
- “appli 1xbet ᐉ Télécharger Lappli 1xbet Apk 1xbet Android & Ios ᐉ 1xbet Fi
- “Web Site Oficial Twin Online Casino Portugal Login
- Casino Bonus Unter Abzug Von Einzahlung 2025: Perish Besten No Down Payment Boni
- “Nice Bonanza Jetzt Kostenlos Spielen & Freispiele Sichern!
- Mostbet Giriş Güncel Adresi 2025 ️ Most Bet Online Casino Ve Bahis
- Идеальные лучшие игры Pinco для новичков: что попробовать первым
- Топ-функции Mostbet Узбекистан, которые вы должны знать
বুধবার, এপ্রিল ১৫

