- মো. খলিলুর রহমান,যুগ্ম সচিব।

তুমিও কি মেঘের দেশে দৃষ্টি দিয়ে আছো?
আমার মতো তুমিওকি জলদ ভালোবাসো?
বিন্দু বিন্দু জীবন কণা পূর্ণতা পায় যবে,
নেমে আসে জীবন হয়ে এই তৃষিত ভবে
পার্থিব সব লেনাদনা স্বার্থ মগ্নতায়,
মেঘ বালিকা অনন্যা যে ত্যাগের মহিমায়!
সেই মহিমা ধারণ করে সমুখ পানে যাই,
প্রীতির মায়ায় বাঁধবো মানুষ সুখের মোহনায়।
বৃষ্টি হয়ে ঝরার তরে আত্ম বিসর্জন,
ভেবেছো কি কোন মহিমা এ কোন অর্জন?
সেই মহিমা ধারণ করে সমুখ পানে যাই,
মানব প্রেমে বাঁধবো মানুষ সুখের মোহনায়!
মানবের জীবন নদী বয় যেন হে নিরবধি,
পংক আবিলতা না ছোঁয় যেন উহার হৃদি!
মনন আর মানবে প্রেম হোক না উচ্চকিত,
এ পৃথ্বী আলোক প্রভায় হোকনা আলোকিত!
স্রষ্টার সৃষ্টিতে প্রেম বয়ে যাক সকল মনে,
ক্রোধ আর স্বার্থ ত্যেজে চলি আজ কায়মনে।
তবেতো এই যে ধরায় বইবে সুখের নদী,
তোমাতে আমাতে প্রেম বয়ে যাক নিরবধি,
মানবে মানবে প্রেম বয়ে যাক নিরবধি,
মানবে-সৃষ্টিতে প্রেম হয়ে যাক দরাজ নদী!
